1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

​রাণীনগরে গুজব প্রতিরোধে লিফলেট হাতে রাজপথে বিএনপি নেতা সাখাওয়াত

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১৬৫ বার পঠিত
৭৯

আব্দুর রউফ রিপন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

​নওগাঁর রাণীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন দলের বিরুদ্ধে ছড়ানো নানা গুজব প্রতিরোধে রাজপথে নেমেছেন। যখন দলের অনেক নেতাকর্মী ব্যক্তিগত কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করছেন, তখন সাখাওয়াত হোসেন সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন।

​সোমবার (৮ জুন) উপজেলার বৃহত্তম হাট আবাদপুকুর এলাকা এবং রাতোয়াল বাজারসহ বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এই লিফলেট বিতরণ করেন।​ভিন্নধর্মী উদ্যোগে ব্যাপক সাড়া​জানা গেছে,গুজব বাহিনীর বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা বিএনপির বর্ধিত সভা থেকে বিশেষ লিফলেট প্রদান করা হয়েছে। জুলাই সনদও গণভোটের অঙ্গীকারগুলো দ্রুত বাস্তবায়নে বিএনপি সরকার বদ্ধপরিকর-এমন বিভিন্ন জনসচেতনতামূলক ও দিকনির্দেশনামূলক বার্তা সংবলিত এই লিফলেটগুলো প্রত্যন্ত অঞ্চলের জনসাধারণের মাঝে পৌঁছে দিচ্ছেন সাখাওয়াত হোসেন। তার এই ভিন্নধর্মী রাজনৈতিক কর্মকাণ্ড স্থানীয় রাজনৈতিক মহলে বেশ প্রশংসিত হচ্ছে।

তৃণমূলকে শক্তিশালী করার প্রত্যয় লিফলেট বিতরণকালে মোঃ সাখাওয়াত হোসেন জানান, একজন সাংগঠনিক নেতা হিসেবে তিনি তৃণমূলের প্রত্যন্ত গ্রাম অঞ্চলের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলসহ সকল অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন।

​তিনি বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে সাংগঠনিকভাবে আরও গতিশীল করা এবং দলের বিরুদ্ধে ছড়ানো বিভিন্ন অপপ্রচার ও গুজবের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। জেলা বিএনপির কার্যালয় থেকে প্রাপ্ত লিফলেটগুলো আমরা সাধারণ মানুষের হাতে পৌঁছে দিচ্ছি। তিনি আরও জানান, দলের পরিধি বাড়াতে এবং বিএনপিকে রাজপথে আরও শক্তিশালী করতে আগামীতেও এই ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর