1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩

বগুড়ায় বাসের ধাক্কায় নিহত ৭, আহত ২০

রায়হানুল ইসলাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৫০ বার পঠিত
৬২

 

রায়হানুল ইসলাম, বগুড়া জেলা প্রতিনিধি : ​বগুড়া সদরের এরুলিয়া এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বসা দিনমজুরের বাজারে শাহ ফতেহ আলী পরিবহনের বাসের ধাক্কায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ২০ জন।

 

৭ আগষ্ট শুক্রবার ভোর আনুমানিক ৫টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ভোরের আলো ফোটার আগেই এরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের ফাঁকা সড়কে দিনমজুর ও শ্রমিকদের একটি বাজার বসে।

 

এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা শাহ্ ফতেহ আলী পরিবহনের একটি দ্রুতগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে থাকা লোকজনকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজন নিহত হন এবং অনেকে গুরুতর আহত হন।

 

​খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার তৎপরতা চালান। পরে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হঠাৎ এমন প্রাণঘাতী দুর্ঘটনায় নিহতদের পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্তমানে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। ঘাতক বাসটিকে শনাক্ত করাসহ দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

 

বিডি /নিউজ /বাংলা ২৪/ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর