1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

দুপচাঁচিয়ায় ব্যাটারী চালিত অটোভানে চার্জ দেয়ার সময় বিদ্যুতায়িত হয়ে গৃহবধুর মৃত্যু

অরবিন্দ কুমার দাস
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৪৫ বার পঠিত
৫৯

 

অরবিন্দ কুমার দাস দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়ায় ব্যাটারী চালিত অটোভ্যানে চার্জ  দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ফাতেমাতুজ জহুরা ইতি(২৬) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধু উপজেলার তালোড়া পৌর এলাকার বাঁশোপাতা মহল্লার আব্দুল কুদ্দুসের স্ত্রী।

১৬আগস্ট রোববার সকালে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, ঘটনারদিন সকালে ফাতেমাতুজ জহুরা বাড়ির বাইরে রাস্তার পাশে তার স্বামীর অটো চার্জার ভ্যানে চার্জ দিতে যায়। এসময় তিনি অসাবধানতা বসতঃ বিদ্যুতায়িত হয়। পরিবারের লোকজন জানতে পেরে তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান বিদ্যুতায়িত হয়ে গৃহবধুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর