1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে জাতীয় যুব দিবস পালিত রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫

রাজশাহীতে ফ্ল্যাট থেকে নারীসহ সাবেক ওসি আটক

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৮ বার পঠিত

 

 

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে একটি ফ্ল্যাটের দরজা দুই ঘণ্টার বেশি সময় বন্ধ থাকার পর ফায়ার সার্ভিসের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ। এ সময় চন্দ্রিমা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম ও সানজিদা মৌ নামে এক নারীকে ফ্ল্যাট থেকে বের করে থানায় নেওয়া হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে নগরের নাদের হাজির মোড়সংলগ্ন একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। মাহবুব আলম বর্তমানে সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত রয়েছেন।

আরও পড়ুন 

আদমদীঘিতে বিভিন্ন মামলায় তিন নারীসহ ১৪জন গ্রেফতার

ঘটনাস্থলে থাকা আন্নি আক্তার নামে এক নারী ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন। তিনি নিজেকে মাহবুব আলমের স্ত্রী এবং ষষ্ঠ স্ত্রী বলে দাবি করেন। আন্নির অভিযোগ, বৃহস্পতিবার রাতে মাহবুব আলম ওই ফ্ল্যাটে যান এবং তার সঙ্গে সানজিদা মৌও ছিলেন। আন্নি জানান, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি ফ্ল্যাটে গিয়ে দীর্ঘ সময় দরজায় কড়া নাড়লেও ভেতর থেকে কোনো সাড়া পাননি। প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পর তিনি ৯৯৯ নম্বরে ফোন করেন। খবর পেয়ে চন্দ্রিমা থানার পুলিশ ঘটনাস্থলে গেলেও ভেতর থেকে দরজা বন্ধ থাকায় সেটি খোলা সম্ভব হয়নি।

 

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে মাহবুব আলম ও সানজিদা মৌকে থানায় নেওয়া হয়। এ সময় মাহবুব আলম দাবি করেন, সানজিদা তার স্ত্রী। তবে সাংবাদিকরা কাবিননামা দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেননি। অন্যদিকে আন্নি আক্তারের দাবি, চলতি বছরের শুরুতে মাহবুব আলম তাকে বিয়ে করেন। বিয়ের পর তিনি জানতে পারেন, মাহবুব বিভিন্ন এলাকায় কর্মরত থাকার সময় একাধিক নারীকে বিয়ে ও সম্পর্কের বিষয়ে জড়িয়েছেন।

 

আন্নির অভিযোগ, রাজশাহীর পদ্মা আবাসিক এলাকায় মাহবুব আলমের নিজস্ব একটি ফ্ল্যাট রয়েছে। এর আগেও সেখানে সানজিদা মৌকে মাহবুবের সঙ্গে পেয়েছিলেন বলে দাবি করেন তিনি। সামাজিক ও পারিবারিক সম্মানের কথা বিবেচনা করে তখন বিষয়টি প্রকাশ করেননি বলেও জানান আন্নি। এদিকে থানায় নেওয়ার সময় মাহবুব আলম সাংবাদিকদের বলেন, তিনি আন্নি আক্তারকে চার দিন আগে তালাক দিয়েছেন। এ-সংক্রান্ত একটি কাগজ পুলিশের কাছে জমা দিয়েছেন বলেও দাবি করেন তিনি। তবে আন্নি জানান, তালাকের কোনো কাগজ তিনি হাতে পাননি।

 

পুলিশ জানিয়েছে, মাহবুব আলম চার দিন আগে আন্নিকে তালাক দেওয়ার একটি কাগজ থানায় জমা দিয়েছেন। তবে সানজিদা মৌকে স্ত্রী হিসেবে দাবি করার বিষয়ে কোনো কাবিননামা পাওয়া গেছে কি না, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কোনো তথ্য জানায়নি পুলিশ। শুক্রবার দুপুরে আন্নি আক্তার মাহবুব আলমের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নেন। এ সময় মাহবুব আলম ও সানজিদা মৌকে থানার পৃথক দুটি কক্ষে রাখা হয়। চন্দ্রিমা থানার ওসি মনিরুল ইসলাম ছুটিতে থাকায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদ সিদ্দিকী বলেন, মাহবুব আলম ও সানজিদা মৌয়ের বিষয়ে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

 

ঊর্ধ্বতন কর্মকর্তারা থানায় আসার পর বিষয়টি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মোস্তাক আহমেদ জানান, মাহবুব আলমের রাজশাহী যাওয়ার বিষয়ে তিনি পরে জানতে পেরেছেন। তার কোনো ছুটি ছিল না এবং কাউকে জানিয়েও তিনি কর্মস্থল ত্যাগ করেননি। অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগের বিষয়টি অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। বিষয়টি নওগাঁ জেলা পুলিশকে জানানো হয়েছে এবং তারা বিভাগীয় ব্যবস্থা নেবে।

উল্লেখ্য, ২০২৪ সালে চন্দ্রিমা থানার ওসি থাকাকালে মাহবুব আলমকে ঘিরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে তাকে চন্দ্রিমা থানা থেকে প্রত্যাহার করা হয়। পরবর্তী সময়ে তিনি নওগাঁ জেলা পুলিশে কর্মরত ছিলেন এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। পরে তাকে সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়। আন্নি আক্তারের লিখিত অভিযোগ পাওয়ার পর অভিযোগের আইনগত দিক পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর