1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

​রাণীনগরে শতাধিক গ্রাহকের টাকা নিয়ে উধাও এনজিও

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৮৩ বার পঠিত
৬৮

স্টাফ রিপোর্টার:

নওগাঁর রাণীনগরে সহজ শর্তে বড় অঙ্কের ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় শতাধিক সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়েছে সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন(এসডিও) নামের একটি ভুঁইফোড় এনজিও। গ্রাহকদের বিশ্বাস অর্জনের জন্য দেওয়া হয়েছে ভুয়া ব্যাংক চেক। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী পরিবারগুলোর মাঝে চরম ক্ষোভ ও হাহাকার বিরাজ করছে। এ ঘটনায় তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

​স্থানীয় সূত্রে জানা গেছে বেশ কিছুদিন ধরে রাণীনগর উপজেলার আবাদপুকুর বাজার এলাকায় ‘এসডিও’ নামের এই এনজিওটি কোনো অনুমোদন ছাড়াই কার্যক্রম শুরু করে। তারা এলাকার সরল-সোজা ও দরিদ্র মানুষকে টার্গেট করে সহজ শর্তে বড় অঙ্কের ঋণ দেওয়ার আশ্বাস দেয়। ঋণ দেওয়ার পূর্বশর্ত হিসেবে গ্রাহকদের কাছ থেকে অগ্রিম ‘অফিস ফি সঞ্চয় ও ‘ভর্তি ফি বাবদ মোটা অঙ্কের নগদ টাকা আদায় করা হতো। গ্রাহকরা যাতে কোনো সন্দেহ না করেন, সেজন্য অগ্রিম টাকা নেওয়ার পর তাদের হাতে ঋণের সমপরিমাণ টাকার ব্যাংক চেক তুলে দেওয়া হতো।

​ভুক্তভোগী সিংগাহার গ্রামের বাসিন্দা মোছাঃ শেফালী খাতুন বলেন আমাকে ৬০ হাজার টাকা ঋণ দেওয়ার কথা বলে এই এনজিওর কর্মকর্তারা বাড়িতে এসে যোগাযোগ করে। এক সপ্তাহের মধ্যে ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তারা অগ্রিম ৭ হাজার টাকা দাবি করে। আমি সরল বিশ্বাসে আমার ছেলে মোঃ ইউসুফ প্রামাণিকের মাধ্যমে অফিসে ৭ হাজার টাকা জমা দিই। টাকা জমা দেওয়ার পর অফিস থেকে ছেলেকে একটি ব্যাংক চেক দেওয়া হয়।​তিনি আরও জানান, চেকটি হাতে পাওয়ার পর ছেলের মনে সন্দেহ জাগলে সে দ্রুত সংশ্লিষ্ট ব্যাংকে যায়। ব্যাংকের কর্মকর্তারা চেকটি দেখে সরাসরি জানান যে এটি সম্পূর্ণ ভুয়া ও জাল চেক। ব্যাংক থেকে তাৎক্ষণিক তারা এনজিওর অফিসে ছুটে এসে দেখেন, প্রধান ৪ কর্মকর্তাসহ অফিসের সবাই উধাও হয়ে গেছে।

​শেফালী খাতুনের মতো এলাকার আরও বহু সাধারণ মানুষের কাছ থেকে লোন দেওয়ার নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে এই প্রতারক চক্রটি। অফিস ফাঁকা করে কর্মকর্তারা পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে ভুক্তভোগীদের মাঝে হাহাকার ও চরম ক্ষোভের সৃষ্টি হয়। বর্তমানে এনজিওটির কার্যালয় সম্পূর্ণ তালাবদ্ধ এবং কর্মকর্তাদের মুঠোফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। ভুক্তভোগীরা এই প্রতারক চক্রের কর্মকর্তাদের দ্রুত আইনের আওতায় এনে তাদের কষ্টার্জিত টাকা উদ্ধারের জন্য প্রশাসনের সুদৃঢ় ও আশু হস্তক্ষেপ দাবি করেছেন।

রাণীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকারিয়া মন্ডল বলেন “উপজেলার আবাদপুকুর বাজারে ‘এসডিও’ নামের কোনো এনজিওর কার্যক্রমের বিষয়ে আমাদের জানা নেই। চক্রটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে বলে শুনলাম তবে এখন পর্যন্ত কোনো ভুক্তভোগী আমাদের কাছে লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর