1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

বঙ্গভবনে মির্জা ফখরুল রাজনৈতিক ক্যারিয়ারের ইতি নাকি নতুন অধ্যায়ের সূচনা?

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৫০ বার পঠিত
৫৬

অনলাইন সংরক্ষণ :​  বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন প্রবীণ রাজনীতিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রাষ্ট্রপতির পদে আসীন হওয়ার আগেই বিএনপির দীর্ঘদিনের মহাসচিব পদ থেকে অব্যাহতি নিয়েছেন তিনি। বঙ্গভবনে পদার্পণের পূর্বে সংসদীয় দলের সভায় তাঁর আবেগঘন বিদায় এবং সোশাল মিডিয়ার বার্তা দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর আলোচনার সৃষ্টি করেছে।পাঁচ বছরের মেয়াদ শেষে তিনি কি সক্রিয় রাজনীতিতে ফিরবেন,নাকি এটিই তাঁর দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের যবনিকাপাত?

রাষ্ট্রপতি নির্বাচনের পূর্বমুহূর্তে আয়োজিত দলের বৈঠকে একাধিকবার কান্নায় ভেঙে পড়েন মির্জা ফখরুল।দলের জন্য দীর্ঘ লড়াই,কারাবরণ এবং কঠিন বৈরী পরিবেশে দলকে ধরে রাখার স্মৃতিচারণ করে ভুলত্রুটির জন্য ক্ষমা চান তিনি। ফেসবুকে লেখেন আজকে শেষবারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বলে বিদায় নিচ্ছিছাত্র ইউনিয়নের রাজনীতি থেকে শুরু করে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান সংসদ সদস্য,প্রতিমন্ত্রী এবং পরবর্তীতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও পূর্ণাঙ্গ মহাসচিব হিসেবে তাঁর অবদান দেশের ইতিহাসে অনন্য নজির হয়ে থাকবে।

রাষ্ট্রপতিদের অতীত ইতিহাস ও রাজনীতিতে ফেরা বাংলাদেশের ইতিহাসে বঙ্গভবন থেকে সংসদ বা রাজপথে ফেরার দৃষ্টান্ত কম হলেও একদম বিরল নয়।সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতায় থেকেই দল গঠন করেন। আবার সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ১৯৯০ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পরও সক্রিয় রাজনীতিতে বহাল ছিলেন এবং আমৃত্যু জাতীয় পার্টির প্রধান ও সংসদ সদস্য পদে থেকেছেন।একিউএম বদরুদ্দোজা চৌধুরী২০০২ সালে রাষ্ট্রপতি পদ ত্যাগ করে ২০০৪ সালে বিকল্পধারা বাংলাদেশ’ নামে নতুন রাজনৈতিক দল গঠন করে সক্রিয় রাজনীতির চেষ্টা চালান।

​বঙ্গভবনে যাওয়ার পর সরাসরি দলীয় রাজনীতি থেকে অবসর নেন এবং রাষ্ট্রপতি হিসেবেই ক্যারিয়ারের ইতি টানেন। ​আইনগত বা সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি পদ মেয়াদ শেষে রাজনীতিতে ফেরার ক্ষেত্রে কোনো স্থায়ী বাধা তৈরি করে না।তবে মূল বিষয় দাঁড়াবে বাস্তবতা ও বয়সের ওপর বর্তমানে তাঁর বয়স ৭৮ বছর।পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হলে বয়স দাঁড়াবে ৮৩ বছরএই বয়সে রাজপথের টানা রাজনীতিতে ফেরা কিছুটা চ্যালেঞ্জিং।পাঁচ বছর পর বিএনপি ও দেশের সামগ্রিক রাজনৈতিক নেতৃত্বও কাঠামোর ওপর অনেক কিছু নির্ভর করবে।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বলে,রাষ্ট্রপতি ভবন রাজনীতিকদের জন্য স্বয়ংক্রিয় অবসর কেন্দ্র নয়,আবার সেখান থেকে রাজপথে ফেরার নজিরও সীমিত। মির্জা ফখরুল ইসলাম আলমগীর মেয়াদের শেষে রাজনীতির মূলধারায় ফিরবেন নাকি অভিভাবকতুল্য সর্বোচ্চ সাংবিধানিক ব্যক্তি হিসেবেই ক্যারিয়ারের ইতি টানবেন,তার চূড়ান্ত উত্তর দেবে সময়।

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর