1. admin@bdnewsbangla24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালমনিরহাটে ভুয়া এসআই সেজে গাঁজা পাচার, ৯ কেজি ৪০০ গ্রামসহ গ্রেপ্তার ৩ দুপচাঁচিয়ার তালোড়ায় ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন

লালমনিরহাটে ভুয়া এসআই সেজে গাঁজা পাচার, ৯ কেজি ৪০০ গ্রামসহ গ্রেপ্তার ৩

জিন্নাতুল ইসলাম জিন্না
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার পঠিত
২০





‎​জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট জেলা প্রতিনিধি: 
‎লালমনিরহাটের সদর উপজেলায় পুলিশ কর্মকর্তা (এসআই) পরিচয়ে অভিনব কায়দায় মাদক পাচারকালে ৯ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
‎বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট সদর থানাধীন রাজপুর ইউনিয়নের কাজলীর বাজার সংলগ্ন সতী নদীর পাশে পাকা রাস্তার ওপর এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, সদর উপজেলার হারাটি ইউনিয়নের নওশাদ আলীর ছেলে  মোঃ মঞ্জুর আলম (৪০), একই এলাকার ইন্তাজ আলীর ছেলে মোঃ লিটন (৩০) ও কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নাউডাঙ্গা এলাকার টাঙ্গুরা মামুদের ছেলে মোঃ হারুন অর রসিদ (৫০)

‎​আরও পড়ুন

দুপচাঁচিয়ার তালোড়ায় ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত

‎​পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন ধৃত আসামীরা নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এসআই (সাব-ইন্সপেক্টর) পরিচয় দিয়ে গাঁজা নিয়ে যাচ্ছিলেন। বিষয়টি স্থানীয় লোকজনের সন্দেহজনক মনে হলে তারা সাহসিকতার সাথে তাদের আটক করে পুলিশকে খবর দেন।পরবর্তীতে সেই সংবাদের ভিত্তিতে ডিবি লালমনিরহাটের একটি আভিযানিক দল এসআই (নিঃ) মো. মনিরুজ্জামানের নেতৃত্বে ঘটনাস্থলে উপস্থিত হয়।

 

সেখানে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে আসামীদের হেফাজত থেকে ৯ কেজি ৪০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা জব্দ করা হয় এবং তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর