1. admin@bdnewsbangla24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দুপচাঁচিয়ায় বিশ্বকর্মা পূজা উদযাপিত লালমনিরহাটে ভুয়া এসআই সেজে গাঁজা পাচার, ৯ কেজি ৪০০ গ্রামসহ গ্রেপ্তার ৩ দুপচাঁচিয়ার তালোড়ায় ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

দুপচাঁচিয়ায় বিশ্বকর্মা পূজা উদযাপিত

অরবিন্দ কুমার দাস
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ বার পঠিত

 

 

অরবিন্দ কুমার দাস, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী বিশ্বকর্মা পূজা উদযাপিত হয়েছে। ১৮ সেপ্টেম্বর শুক্রবার বগুড়ার দুপচাঁচিয়ায় আড়ম্বরপূর্ণ ভাবে এ পূজা উদযাপিত হয়। দুপচাঁচিয়ায় সনাতন ধর্মাবলম্বীরা তাদের কলকারখানা, কুটির শিল্প, গ্যারেজ ও স্বর্ণের দোকানে এ পূজার আয়োজন করেন। সনাতন ধর্মালম্বীদের মতে, বিশ্বকর্মা হলেন মহাবিশ্বের নকশাকার, স্থপতি এবং দেবতাদের ভাস্কর ও দেবশিল্পী।

 

তাই দেবশিল্পীর সন্তুষ্টি লাভ এবং কর্মক্ষেত্রে কুশলতা ও সমৃদ্ধি কামনায় সনাতন ধর্মাবলম্বীর কারিগর, প্রকৌশলী, শ্রমিক ও ব্যবসায়ীরা এই বিশেষ আরাধনায় অংশ নেন। শাস্ত্রীয় নিয়ম মেনে দেবীমূর্তির চরণে পুষ্পাঞ্জলি নিবেদন, ধুপ, দীপ প্রজ্জ্বলন এবং আরতি করা হয়। বিশ্বকর্মা পূজার একটি বৈশিষ্ট হলো এদিন কারখানার সমস্ত যন্ত্রপাতি, লোহা-লক্কর, যানবাহন এবং কারিগরি সরঞ্জাম পরিস্কার পরিচ্ছন্ন করে সেগুলোতে সিঁদুরের ফোটা দিয়ে পূজা করা হয়।

 

 

তাই তাঁরা তাঁদের উপার্জনের হাতিয়ার বা যন্ত্রগুলোকে ঈশ্বরের প্রতীক হিসাবে সন্মান জানান। পূজা শেষে প্রসাদ বিতরণ করা হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস বলেন, দুপচাঁচিয়ায় বিশ্বকর্মা পূজা আড়ম্বরপূর্ণ ভাবে উদযাপিত হয়েছে। বিশেষ করে কলকারখানার মালিক ও ব্যবসায়ীরা এ পূজা করে থাকেন। অনেকে আবার বাড়িতে দেবশিল্পী বিশ্বকর্মার ঘট স্থাপন করে পূজা করে থাকেন।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর